কুবি ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন ১৯ মার্চ। মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , মার্চ ১০, ২০২২ বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার বহু প্রতীক্ষিত সকল হলের সমন্বিত ‘হল সম্মেলন’ হবে আগামী ১৯ মার্চ। পূর্বে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের কমিটি নবায়ন করায় এ সম্মেলন বাকি তিন হল নিয়ে হবে।বুধবার (৯ মার্চ) কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।হল সম্মেলনের ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন,”বিশ্ববিদ্যালয় থেকে কয়েকটি ব্যাচ বেরিয়ে গিয়েছে, নতুন ব্যাচ এসেছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে ১৯ তারিখের এই হল সম্মেলন ঘোষণা করা হয়েছে।” শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: