ধামরাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও মহিলা ভাতা বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:40 PM , March 8, 2022 টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ প্রতিপাদ্য সামনে রেখে ধামরাইয়ে আন্তজাতিকর্নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহিলাদের মাঝে ভাতা বিতরণ আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি হামিদ ফাতেমা ইরা ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে মহিলাদের মাঝে ভাতা ও অ্যাকসেস বাংলাদেশ সংগঠনের সাইফুর রহমান উপস্থিত থেকে ছাত্র—,ছাত্রীদের মাঝে স্কুলের ব্যাগ বিতরণ করেন, স্থানীয় এমপি বেনজির আহমদ । শেয়ার সারা দেশবিষয়: