খুলনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১, শনাক্ত ৪ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৫, ২০২২ গত ২৪ ঘন্টায় করোনায় খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন ৪ জন। আজ শুক্রবার সকালে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় ৩৭৭ টি নমুনা পরীক্ষায় ৪ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২ জন, নারী ২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের শতকরা হার ১ দশমিক ০৬। এ মুহুর্তে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। আইসিইউতে রয়েছেন ৪ জন। শুরু থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৩৫ জন। মারা গেছেন ৮০১ জন। শেয়ার সারা দেশবিষয়: