দুই পরিবারের মারামারি প্রাণ গেল প্রতিবেশীর

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৬, ২০২২

যশোরের বেনাপোলে পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামে দুই পরিবারের মারামারির মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন শ্বশিভূষন বিশ্বাস (৭০) নামে এক প্রতিবেশী।

এই প্রবীণ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণপুর গ্রামে বিনয় বিশ্বাস ও মনি ঠাকুরের পরিবারের মধ্যে মারামারি বাঁধলে তা দেখতে যান। ধাক্কাধাক্কির মাঝে পড়ে এক পর্যায়ে পাইপের আঘাতে তিনি প্রাণ হারান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিনয় বিশ্বাস নামের একজনসহ সংশ্লিষ্ট ৬ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Loading