গাজীপুরের সড়কে প্রাণ গেল নানী-নাতির

প্রকাশিত: 4:46 PM , February 12, 2022
নিহতের স্বজনের আহাজারি

গাজীপুরে শ্রীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নানী ও নাতি। শনিবার সকালে শ্রীপুরের টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নানীর নাম বেগম, তিনি কিশোরগঞ্জের হোসেনপুরের আব্দুল কাশেমের স্ত্রী এবং তাঁর সাড়ে তিন বছরের নাতির নাম নাইম।

পুলিশ জানায়, ময়মনসিংহের হোসেনপুর থেকে নানী বেগম তার নাতি নাইমকে নিয়ে শ্রীপুরের এমসি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে অটোরিকশা যোগে শ্রীপুরের টেংরা এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে তাদের বহনকৃত অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাইম ও তার নানী বেগমের মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Loading