রাঙ্গুনিয়াস্থ জিয়ার মাজারে মৎস্যজীবী দলের শ্রদ্ধার্ঘ অর্পণ

প্রকাশিত: 8:46 PM , February 10, 2022
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাঙ্গুনিয়া উপজেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আজ (১০ ফেব্রুয়ারি ২০২২) বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন মিন্টু, মো. জাহেদ উল্লাহ, মো. এনামুল হক, মো. আবুল কাশেম, সদস্য মো. ইমাম উদ্দিন। এসময় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেজা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Loading