এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে হবে রাঙ্গুনিয়া বিএনপি নেতৃবৃন্দের গোলাম আকবর খোন্দকার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৯, ২০২২ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামীলীগকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ মুজিব বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছিলেন, তাঁর কন্যা শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্র হত্যা করে বাকশাল পুন:প্রতিষ্ঠা করেছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে গোপন সমঝোতা, আপোষ করেননি। তাঁর আন্তর্জাতিক স্বীকৃতি ‘গণতন্ত্রের মা’ খেতাব পেয়েছেন। এটা আমাদের প্রাথমিক বিজয়। বাকশালী-স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের মাধ্যমে চুড়ান্ত বিজয় অর্জন করতে হবে। এলক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে এক দফা আন্দোলনের প্রস্তৃতি নেওয়ার নির্দেশ দেন তিনি। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাসভবনে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্যে স্বাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, আজম খান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ফজলুল হক, রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, নিজামুল হক চৌধুরী তপন, হাজী ইলিয়াস সিকদার, মুজিবুল আলম, মোহাম্মদ ওসমান গনি প্রমূখ। শেয়ার চট্টগ্রামবিষয়: