চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত আরো কমে ১১.৬৩ শতাংশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৬, ২০২২ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬১ জন। রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ১১ টি ল্যাবে মোট ৩০৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১১ দশমিক ৬৩ শতাংশ। আগের দিন শনিবার এ হার ছিল প্রায় ১৭ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৮২ জন এবং বাকি ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ২৩ হাজার ৪৬জন। মারা গেছেন এক হাজার ৩৫৯ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: