চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:33 PM , January 22, 2022 চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য পাওয়া গেছে। বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।জানা গেছে, আগের তুলনায় শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ হার প্রায় একই অবস্থায় রয়েছে। যদিও এ দিন আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যাও অনেক কম হয়েছে। তবে করোনায় আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৭টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭০৪ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ। এদের মধ্যে নগরীর ৫৩১ জন আর উপজেলার ১৭৩ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯৭ জনে এসে দাঁড়িয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: