মেয়ের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত: 12:33 PM , January 10, 2022

গত ২০ নভেম্বর ২০২১ তারিখে ভুয়াপুরের ফলদা হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় পথ থেকে নিখোজঁ হোন মিরা খাতুন । দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো কোন খোজঁ নেই তার । নিখোঁজের দিন ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরী করলেও এখনো কোন তথ্য দিতে পারিনি পুলিশ ।
আজ সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলাতয়নে সংবাদ সম্মেলন করে মিরা খাতুনের পরিবার ।

সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা হুসনেয়ারা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার মেয়ে তার কর্মরত অফিস ভ’য়াপুরের ফলদা শাখা থেকে কিস্তি উত্তোলনের জন্য বের হয়ে যায় । পরে সে মাইজবাড়ি ,ঝনঝনিয়া হইতে কিস্তি আদায় করে এরপর চন্ডিপুর ও হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় নিখোজঁ হোন । তাকে আর পাওয়া যায়নি । তার পরে যখন অফিস সময় পার হয়ে যাবার পরেও অফিসে আসে না তখন তার অফিসের অন্য কর্মরতরা তার মোবাইল ফোনে বার বার চেষ্ঠা করলে তাকে না পেয়ে আশে পাশে খোজঁ করলে তাকে পাওয়া যায়নি ।

ওই দিন রাত অনুমানিক ৯ টার দিকে ভ’য়াপুর থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নাম্বার ৮২১) করেন এসএসএস ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার । পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোন প্রকার সহযোগিতা পায়নি ।
এসময় উপস্থিত ছিলেন মিরা খাতুনের স্বামী রাজিব মিয়া,বড় ছেলে মিরাজ ,ছোট ছেলে মুকিত সহ সাংবাদিক বৃন্দ ।

Loading