চট্টগ্রামে ১০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু এক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ , জানুয়ারি ৯, ২০২২ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৪ জন। এটি গত তিন মাসে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। রোববার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের ১২ টি ল্যাবে মোট এক হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৫ দশমিক ৮৯ শতাংশ। আগের দিন শনিবার এ হার ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৮জন, বাকি ১৬ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ তিন হাজার ৮৪ জন। মারা গেছেন এক হাজার ৩৩৪ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: