নৌকার প্রার্থী মেয়র সহিদ উল্যাহ খান সোয়েলনোয়াখালী পৌরসভা নির্বাচনে ইশতেহার ঘোষণা করলো আওয়ামী লীগ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:55 PM , January 6, 2022 ইফতেখাইরুল আলম,নোয়াখালীআগামী ১৬ ই জানুয়ারি ২০২২ ইং আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেয়র সহিদ উল্যাহ খান সোহেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৬ ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা শহর মাইজদীর বিআরডিবি মিলনায়তনে সাংবাদিকদের সামনে নিজেই নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন। এ সময় মেয়র প্রার্থী সু-পেয় পানির উৎপাদন ও সরবরাহ এলাকা আরও সম্প্রসারণ, নির্মিত ও নির্মাণাধীন ড্রেনেজগুলো সক্রিয়, প্রধান সড়কে পরিবহন স্ট্যান্ড নিষিদ্ধকরণ, শহর কেন্দ্রীক খালগুলো উন্মুক্তকরণ, এলাকাভিত্তিক স্থায়ী জলাবদ্ধতা দূর করা ও শহরের সৌন্দর্যবর্ধনে বিউটিফিকেশন উদ্যোগসহ ৬০টি উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের মনোনীত মেয়র হওয়ার ফলে গত ৫ বছরে সরকারের সকল উন্নয়ন মূলক কাজ হয়েছে এই নোয়াখালী পৌরসভায়।এখানে নাগরিক সুবিধা প্রায় নিশ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অন্তত ১৫ হাজার দরিদ্র পরিবার আজ স্বাবলম্বী। তারপরও সময় স্বল্পতার কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। পুনরায় নির্বাচিত হলে এই নোয়াখালী পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি। শেয়ার নোয়াখালীবিষয়: