রাঙ্গুনিয়া বিএনপি নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া মৎস্যজীবী দলের মতবিনিময় নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ , জানুয়ারি ৫, ২০২২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটির রাঙ্গুনিয়ার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, রাঙ্গুনিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ শওকত আলী নূর, সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ মহসিন ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক কুতুব উদ্দিন বাহার প্রমুখ নেতৃবৃন্দের সাথে উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ সেলিম, যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন মিন্টু, ডা. মোহাম্মদ আলী, মো. মোরশেদ আলম, মো. জাহেদ উল্লাহ, মো. আরিফ হোসেন, জুলফিকার আলী, মো. এনামুল হক, মো. আবুল কাশেম, মো. সোহেল, আবদুল জলিল বাচা, মো. জাহাঙ্গীর, মো. মনোয়ার, সদস্য মো. আলম, সুমন দাশ, আহমদ হোসেন, মো. ইমাম উদ্দিন, প্রবীর সাহা, মো. ফয়েজ উল্লাহ, মো. ওবাইদুল হক। এ সময় বিএনপি নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মৎস্যজীবী দল রাঙ্গুনিয়ার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার পরামর্শ দেন। শেয়ার চট্টগ্রামবিষয়: