ক্ষমা চাইলেন অলি আহমদ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:11 PM , January 5, 2022 রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে না যাওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ। এ জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সংকটময় বলে নিজেকে দায়ী করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।রাজধানী তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ, কিন্তু তাঁর কোনো ক্ষমতা নেই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। তবে তিনি যে সংলাপ করছেন সেটি আসলে চা-চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। সেজন্য জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না। এই সংলাপে যাওয়া অর্থহীন।এ সময় নিজের আত্মসমালোচনা করে তিনি বলেন, আজকে এই সংকটের পেছেনে আমিও দায়ী। এ জন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম। শেয়ার রাজনীতিবিষয়: