রাতের তাপমাত্রা আরও কমতে পারে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , জানুয়ারি ২, ২০২২ সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকতে পারে।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পঞ্চগড় ও মৌলভীবাজার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং বাড়তে পারে।এক থেকে দুই দিন পর বৃষ্টি ও শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও আভাস রয়েছে। যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে। শেয়ার জাতীয়বিষয়: