জনগণের পাশে সব সময় থাকতে চান মনিরুজ্জামান শিশির

প্রকাশিত: 5:00 PM , December 29, 2021

মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান শিশির এমএসএস। তিনি পাখা ভ্যানগাড়ী নিয়ে নির্বাচন করতেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি নির্বাচনী নিয়মকানুন মেনে তার প্রচার প্রচারনা সফলভাবে চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, মনিরুজ্জামান শিশির একজন সৎ ব্যাক্তি, তিনি নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন।তারা আরো বলেন,তিনি জনসাধারণের জন্য সবসময় মঙ্গলময় কাজ করেন।

মনিরুজ্জামান শিশির সাথে কথা বললে তিনি বলেন,আগামী ৫ ই জানুয়ারি নির্বাচন। আমি এ নির্বাচনে অংশ নিয়েছি।আমি যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।জনগন আমার সাথে আছে।তাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচনে জয়লাভ করে জনগনের সেবা করতে পারি।

Loading