জনগনের সেবা করেই যেতে চান নৌকার মাঝি মিল্টন

প্রকাশিত: 1:30 PM , December 30, 2021

মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান মিল্টন সারাজীবন জনগনের সেবা করে যেতে চান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তার ব্যাপক জনপ্রিয়তা।তিনি নির্বাচনী নিয়মকানুন মেনে তার প্রচার প্রচারনা সফলভাবে চালিয়ে যাচ্ছেন। জনসাধারণের সাথে কথা বললে তারা বলেন, মিল্টন অত্যন্ত নম্র ভদ্র।সে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। আমরা তাকে আবারও চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করতে চাই।

মিল্টনের সাথে কথা বললে তিনি বলেন,আগামী ৫ জানুয়ারি নির্বাচন। আমি এ নির্বাচনে অংশ নিয়েছি।আমি যেন আমার অপূর্ণ কাজগুলো করতে পারি।জনগন আমার সাথে আছে।তাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচনে জয়লাভ করে জনগনের সেবা করতে পারি।

Loading