জনগণের পাশে সব সময় থাকতে চান আদিল খান

প্রকাশিত: 1:00 PM , December 28, 2021

মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক দুইবারের সফল মেম্বার ও মেম্বার পদপ্রার্থী মোঃ আদিল খান।এবার তিনি পাখা প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন ২০১৪ থেকে ২০১৬ সাল ও ২০২১ সাল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি নির্বাচনী নিয়মকানুন মেনে তার প্রচার প্রচারনা সফলভাবে চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, মোঃ আদিল খান একজন সৎ ব্যাক্তি, তিনি নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন।তারা আরো বলেন,তিনি জনসাধারণের জন্য সবসময় মঙ্গলময় কাজ করেন।

আাদিল খানের সাথে কথা বললে তিনি বলেন,আগামী ৫ ই জানুয়ারি নির্বাচন। আমি এ নির্বাচনে অংশ নিয়েছি।আমি যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।জনগন আমার সাথে আছে।তাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচনে জয়লাভ করে জনগনের সেবা করতে পারি।

Loading