গোড়াই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী কাশেম

প্রকাশিত: 9:57 AM , December 26, 2021

মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যাক্তি সাবেক দুইবারের মেম্বার ও মেম্বার পদপ্রার্থী দেওয়ান মোঃ আবুল কাশেম।এবার তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। মাদার তেরেসা পদক সহ তিনি ৬ টি পদক পেয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫ জন প্রার্থীর মধ্য তার ব্যাপক জনপ্রিয়তা।তিনি নির্বাচনী নিয়মকানুন মেনে তার প্রচার প্রচারনা সফলভাবে চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, আবুল কাশেম মেম্বার একজন সৎ ব্যাক্তি, তিনি নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন।তারা আরো বলেন,তিনি জনসাধারণের জন্য সবসময় মঙ্গলময় কাজ করেন।আমরা এবারও তাকেই জনপ্রতিনিধি হিসেবে জয়যুক্ত করতে চাই।

আবুল কাশেমের সাথে কথা বললে তিনি বলেন,আগামী ৫ ই জানুয়ারি নির্বাচন। আমি এ নির্বাচনে অংশ নিয়েছি।আমি যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি।জনগন আমার সাথে আছে।তাদের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নির্বাচনে জয়লাভ করে জনগনের সেবা করতে পারি

Loading