হৃদয়ে সহপাঠী পুনর্মিলনী ৭৯-৮১ ব্যাচের প্রেস কনফারেন্স সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 1:12 PM , December 24, 2021 ‘মেতে উঠি উল্লাসে প্রাণের উৎসবে’ – শ্লোগানকে সামনের রেখে নেত্রকোণায় ৭৯-৮১ ব্যাচের শিক্ষার্থীগণ পুনর্মিলনী উৎসব আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিতহবে। অনুষ্ঠান উপলক্ষে একটি প্রেস কনফারেন্স এর আয়োজন করে এই তিন ব্যাচ এর শিক্ষার্থীবৃন্দ।২২ ডিসেম্বর সন্ধ্যায় বড় বাজারস্থ দর্পন স্টুডিওতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।যুগ্ম সম্পাদক তপন সাহার সম্পাদনায় এ সময় বক্তব্য রাখেন আহবায়ক দেলোয়ার হোসেন, অধ্যাপক মানিক রায়, সুভাষ রায়, হুমায়ুন কবির ও হাফিজুর রহমান।বক্তারা আগামী ২৫ তারিখের হৃদয়ে সহপাঠী পুনর্মিলনী-২০২১ কে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।প্রেস কনফারেন্সে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেয়ার অন্যান্যবিষয়: