‘ওবায়দুল কাদের ভালো আছেন, নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:09 PM , December 17, 2021 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন, তিনি চাইলেই বাসায় ফিরতে পারবেন।শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান এ কথা জানিয়েছেন।তিনি বলেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। উনি চাইলেই বাসায় যেতে পারবেন। বাসায় গেলে পরীক্ষা-নিরীক্ষা জন্য আবার আসতে হয়, যে কারণে আমরা ওনাকে এখানে রেখেছি। আমরা চাই উনি একটু বিশ্রাম নিন।এর আগে গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপরই তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ।উল্লেখ্য, আওয়ামী লীগের এই নেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ওই সময় সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসাও নেন তিনি। শেয়ার রাজনীতিবিষয়: