ধামরাইয়ে আন্তজার্তিক দুনীর্তি বিরোধী দিবস পালিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:38 PM , December 9, 2021 ধামরাইয়ে আন্তজার্তিক দুনীর্তি বিরোধী দিবসে আজ বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে একটি র্যালি বের হয়। ব্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি বেনজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা দুনীর্তি কমিটির সভাপতি সৈয়দ শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন লাবু।এসময় উপস্থিত থাকেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, স্থানীয় চেয়ারম্যান আহমদহোসেন,খালেদ মাসুদ লাল্টু ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান প্রমূখ্ শেয়ার অন্যান্যবিষয়: