নীলফামারী ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা-বিস্ফোরকসহ আটক ৭ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৪, ২০২১ নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই নারীসহ ৭ জনকে আটক করেছে র্যাব। এসময়ে উদ্ধার করা হয়েছে বোমা ও বিস্ফোরক।শনিবার ভোর রাত ৩টার দিকে বাড়িটি ঘিরে ফেলে র্যাব। সকালে আসপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।পরে বংপুর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় দল এবং ঢাকা থেকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক-অপারেশনস ঘটনাস্থলে আসেন। এরপরই শুরু হয় অভিযান। অভিযানে চালিয়ে আটক করা হয় শিশুসহ ২ নারী ও ৫ পুরুষকে।র্যাব জানায়, বাড়িটির ভেতরে আইইডি সদৃশ একটি বোমা ও বিস্ফোরক পাওয়া গেছে। শেয়ার সারা দেশবিষয়: