আরেহ্! এযে আমার কথাই… নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:36 PM , November 27, 2021 উৎপল আজিজবয়েস বয়েস করে মরিস ,বয়েস আবার কি ?সময়টা তোর বয়েস বলেমারছে ইয়ার্কি ।ইচ্ছে হলে খোকা হবইচ্ছে হলে বুড়োসময়টা কোন লাটের বেটা ?বলবে আমায় ফুরোও !ইচ্ছে মত যাচ্ছি বেঁচেইচ্ছে হলে উঠব নেচে ,ইচ্ছে হলে একশো হবইচ্ছে হলে জিরো।সময়টা কোন লাটের বেটা ?বলবে আমায় ফুরোও !শরীরে নয় বাত ধরেছেরক্তে বাড়ে চিনিলাভের গুড়ে পিঁপড়ে ঘোরেচলছে বিকিকিনি ।তবু মাঝে লুকিয়ে মা কেচাটবো দুধের গুঁড়ো ,সময়টা কোন লাটের বেটাবলবে আমায় ফুরোও !চুলে আমার পাক ধরেছেমন পাকল কই ?এখনো তো চাঁদ দেখিলে আমিঅবাক হয়ে রই !এখনো তো ফুচকা চাখিকামড়াই কামরাঙ্গারাতের ছাতে নিজের সাথেখেলি কুমীরডাঙা ।কি যায় আসে পাড়ার ছেলেবললে জেঠু খুড়ো ,সময়টা কোন লাটের বেটা ?বলবে আমায় ফুরোও !এমনভাবেই থাকবো আমিএমনি কেঁদে হেসে ,জীবনটাকে জাপটে ধরেদারুন ভালোবেসে ।থামবো তখন , মরন যখনবলবে ‘এবার জি’রোও !’ সময়টা কোন লাটের বেটা ?বলবে আমায় ফুরোও ।। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: