চট্টগ্রামে গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:29 AM , November 26, 2021 ফাইল ছবিনগরীর সাগরিকা শিল্পাঞ্চলের একটি রাসায়নিক গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণের শব্দের পুরো এলাকা কেঁপে ওঠে। আশপাশের কারখানায় কর্মরত শ্রমিকদের ভয়ে কারখানা থেকে বেরিয়ে আসতে দেখা যায়।পাশে জহুর আহমদ স্টেডিয়ামে চলছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ। আগুনের খবর পেয়ে সেখানে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তাদের সাথে যোগ দিয়েছে আরো চারটি ইউনিট।https://youtu.be/2C0YZxPEbjs শেয়ার চট্টগ্রামবিষয়: