কালিহাতীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় নজরুল ইসলামকে বহিস্কার

প্রকাশিত: 8:06 PM , November 17, 2021

মেহেদী হাসান চৌধুরী টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ১৪৩ পৃষ্ঠায় ৪৭/১১ধারা মোতাবেক দশাকিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলামকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রাথী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শেষে দপ্তর সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানো হবে।

বহিস্কৃত নজরুল ইসলাম উপজেলার দশকিয়া ইউনিয়নের আনারস প্রতিক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন।

Loading