ইউপি নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন নৌকার প্রার্থী জনপ্রিয়তার শীর্ষে আব্দুল হাই আকন্দ

প্রকাশিত: 10:26 AM , November 1, 2021

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী আব্দুল হাই আকন্দ মনোনয়ন ফরম জমা দিলেন।
বর্তমানে তিনি গোহালিয়াবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের প্রতিটি অনুষ্ঠানে সম্মুখে থেকে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ছোট হাই হিসেবে এলাকায় সুপরিচিত যাকে হাসিমাখা মুখে সবার সাথে প্রাণখুলে চলাফেরা করতে দেখা যায়। সরেজমিনে জানা যায়, যমুনা নদী বেষ্টিত
গোহালিয়াবাড়ী ইউনিয়ন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এই ইউনিয়নের বুক চিরে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর সাথে মিশে গেছে। এই এলাকার সাধারণ মানুষ একসময় অর্থনৈতিক ও শিক্ষায় অনেক পিছিয়ে ছিল কালের বর্তমানে বঙ্গবন্ধু সেতু নির্মাণ হওয়ার পর পয়েন্ট গিয়েছে এই জনপদে এখানে ক্যান্টনমেন্ট যমুনা রিসোর্ট ও প্রমত্তা যমুনা নদীর সৌন্দর্য অবলোকন করতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে তাই এই ইউনিয়নের গুরুত্ব বেড়েই চলছে। বর্তমানে এলাকার জনগণ চাচ্ছে পরিবর্তন। আগামী নির্বাচনে আলোচনায় রয়েছেন আব্দুল হাই আকন্দ।মাননীয় প্রধান মন্ত্রী নৌকা প্রতীক দিয়েছেন। আজ রবিবার ৩১ শে অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে গোহালিয়াবাড়ী তার নিজ নির্বাচনী অফিস কার্যালয় হতে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে মানুষের ভালোবাসায় কালিহাতীর প্রাণকেন্দ্র উপস্থিত হয়ে তার নিজ হাতে মনোনয়ন জমা দেন। সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য দোয়া প্রার্থনা ও সমর্থন আশা করেন।,

Loading