চমেক বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:56 PM , October 30, 2021 আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে তিনজন। এই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেইসঙ্গে সন্ধ্যার মধ্যে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন।পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এর আগে শুক্রবার রাতেও দুই পক্ষের মধ্যে ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে। শেয়ার চট্টগ্রামবিষয়: