সারাদেশে করোনায় ৭ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:45 PM , October 19, 2021 সারাদেশে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সোমবার ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শেয়ার বাংলাদেশবিষয়: