ধামরাইয়ে শেখ রাসেলের জন্মদিনে পুরস্কার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 11:16 AM , October 19, 2021 ধামরাই উপজেলার প্রশাসনের উদ্যোগে গত সোমবার শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। এতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি বেনজীর আহমেদ। এসময় উপস্থিত থাকেন ধামরাই পৌর মেয়র গোলাম কবির,ওসি আতিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিনসহঅন্যান্য দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় এমপি বেনজীর আহমেদ।রাসেলের জন্মদিনে আওয়ামীলীগ , শিক্ষাপ্রতিষ্ঠান থানা ও বিভিন্ন সংগঠন পালন করে। শেয়ার অন্যান্যবিষয়: