অবশেষে গার্ড অফ অনারে ভূষিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ঃ সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , অক্টোবর ১৭, ২০২১ মদন উপজেলার ফতেহপুর গ্রামের বীর মুক্তি যোদ্ধা আজ রবিবার ১৭ই অক্টোবর সকাল ৯.৫০ মিনিটে নেত্রকোণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আব্দুল হামিদ। তিনি দীর্ঘ দিন যাবৎ রোগে ভূগতে ছিলেন। তাঁর জীবিত অবস্থায় তাঁর পরিবারের দুর্দশার চিত্রটি তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে আনেন সাংবাদিক মুহিউদ্দিন তালুকদার। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা বান্ধব বিধায় জীবিত আব্দুল হামিদ কে সহযোগিতা দেয়ার আশ্বস্ত করেন। সেই সহযোগিতা তাঁর হায়াতে হল না, হল দাফনে। জেলার সুযোগ্য জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান মৃত মুক্তিযোদ্ধা কে দাফনে আর্থিক সহায়তা করেন এবং গার্ড অফ অনারের মাধ্যমে তাঁর নিজ গ্রাম ফতেহপুরে সমাহিত হন। গার্ড অনার প্রদান করেন মদনের ইউ এন, ও, বুলবুল আহম্মেদ। অবশেষে মুসল্লিগণ দোয়া ও মাগফিরাতের মাধ্যমে তাঁর পারলৌকিক জান্নাত কামনা করেন। শেয়ার অন্যান্যবিষয়: