ধামরাইয়ে এমপি বেনজির আহমদ ফুটবল টুনার্মেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: 7:15 PM , October 2, 2021

 

এমপি বেনজির আহমদ ফুটবল টুনামে›র্ট ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে ধামরাই পৌর যাত্রাবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়।
পৌর কাউন্সিলর মুকছেদ হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি বেনজির আহমদ। এসময় উপস্থিত থাকেন,পৌর মেয়র গোলাম কবির, থানার ওসি আতিকুর রহমান,আওয়ামীলীগের নেতা শফিক আনোয়ার গুলশান,সিরাজ উদ্দিন,বেল্লালহোসেন,যুবলীগের নেতা হাফিজুর রহমান,হারুনুর রশিদ রোকনও কামরুল ইসলাম প্রমুখ। এই ফাইনাল খেলায় ধামরাই গোপনগর একাদশ ৩—১গোলে ধামরাই মলয়ঘাট তরঙ্গসংঘ একদশকে পরাজিত করে। খেলা শেষে স্থানীয় এমপি বেনজির আহমদ ধামরাই গোপনগর একাদশ চ্যাম্পিয়ন দল হিসেবে পুরস্কার ওয়ালটন ফ্রিজ হাতে তুলে দেন।এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক সমাগম ঘটে।

 

Loading