বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন খান নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:00 AM , September 26, 2021 রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভায় নতুন সভাপতি হিসেবে মোতাহার হোসেন খান এর নাম ঘোষণা করা হয়।সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোঃআলহাজ জাহাঙ্গীর আলম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতিরি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।সাধারণ সভায় ৮১ সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে। নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল হোসেন এবং মহাসচিব হয়েছেন মোঃআসাদুজ্জামান। শেয়ার রাজধানীবিষয়:বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন খান