রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে সিএনজি ভষ্মীভূত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 6:16 AM , September 14, 2021 খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের বল্টুরাম টিলা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা ভস্মীভূত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটের সময় বাড়ির গেইটের ভিতরে রাখা অটোরিকশাটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। অনেক চেষ্টা করেও অটোরিকশাটি আগুনে পুড়া থেকে রক্ষা করতে পারেনি গাড়ির মালিকের আত্নীয় স্বজনরা। গাড়িটি বল্টুরাম টিলা এলাকার আবদুল আজিজের ছেলে মোঃ ফারুক এর । সে গত এক বছর পূর্বে ঋণ নিয়ে এটি ক্রয় করেছিলেন। সিএনজি’র মালিক ফারুক জানান, প্রতিনিদিনের মত গাড়িটি গেইটের ভিতরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন । রাত ২টা ৪০ মিনিটের সময় প্রতিবেশিদের আগুন আগুন বলে চিৎকারে বের হয়ে দেখেন তার একমাত্র সম্বল গাড়িটি আগুনে পুড়ছে। আগুন নিভানোর ব্যর্থ চেষ্টা করলেও মহুর্তে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় তিনি রামগড় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পায়তারা । এমন জঘন্য কাজে অংশ গ্রহন কারী দোষীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির মালিককে থানায় আসতে বলেছি, অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। শেয়ার খাগড়াছড়িবিষয়: