করোনায় আরও ৪১ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:25 PM , September 13, 2021 করোনাভাইরাসে দেশে এক দিনের ব্যবধানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার আটটা পর্যন্ত) করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জন।সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে। আর ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ জার ৩৬৬ জন হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৫৫ জনের। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৩৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ৭২ হাজার ১২১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৩ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগেও ১৪ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনায় ৬, বরিশালে ১ সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) দেশের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ৫১ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৭১ জন।গত ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শেয়ার বাংলাদেশবিষয়: