দেশে পৌঁছালো সিনোফার্ম আরও ১০ লাখ ডোজ টিকা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:35 PM , August 15, 2021 চীনের সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৮০ লাখ ডোজ টিকা এলো। এ পর্যন্ত চীন থেকে ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।শনিবার (১৪ আগস্ট) রাত ১২টার পর টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার তিনি জানান, শনিবার রাত ১২টার পর ১০ লাখ ডোজ টিকা বিমানের শিডিউল ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে।সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৮০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সিনোফার্ম থেকে সব মিলিয়ে সাত কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনা হচ্ছে। এর মধ্যে দেড় কোটি ডোজের দাম ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: