ফেনীতে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:32 PM , August 1, 2021 ফেনী প্রতিনিধিঃকরোনা ভাইরাসের পরিস্থিতি তে কর্মহীন হয়ে পড়াবাস,ট্রাক,সিএনজি,টমটম,ভ্যানগাড়ী,রিক্সা শ্রমিক, সেলুন কর্মচারী , দ্বীন দুখি ও পর্যুদস্ত অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বিতরন করেছে ফেনী পৌরসভা।শনিবার দুপুরে পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে এসময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র মফিজ উল্লাহ,জয়নাল আবেদিন লিটন হাজারী , স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, মঞ্জু রানী দেবী, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেয়ার ফেনীবিষয়: