স্বরচিত কবিতা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২১

অভিযোগ

সামছুদ্দোহা ফরিদ

চোখের জলে ভাসিয়ে দিলাম
আমার সকল প্রত্যাশা
অভিযোগের সকল গ্লানি
মেনে নিলাম আনমনা।
খেলে নিব মনের খেলা
একা একা নির্জনা
পর মর্ম ব্যাথায় দিব না মন
করব না কারো অর্চনা।
অযথায় হতাশায়
কোন আশায় হব না বোর
আলগাব না কোন দিন
আপন মনের দোর।
মনের দোয়ার উজার করে
বলব না কারো ভালবাসি
হাসির মেকিতে কাটাব জীবন
হবো না কখনো স্বপ্ন বিলাসী।
প্রিয়তমার কাছে প্রিয়তম মিছে
মিছে অভিনয়ের সার
নিজের বিচারে আসামী আমি
ফিরাব না আর মোর অধিকার।
পাবার আশা ছেড়ে দিলাম
লাভের আশা অনেক দূর
স্বপ্ন শুধু সাজাব আমি
ভালবাসা রবে অচীন পুর।
অভিযোগ আর করব না যোগ
ভাগ গুণের হিসেব রহিত
কি হবে ফরিয়াদি সেজে
নিজেই অপরাধী জ্ঞান হিতাহিত।

 

Loading