স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২১ পশুত্বের পরিচয় সামছুদ্দোহা(ফরিদ) সব কিছুতে আছে পশুত্বের পরিচয় জেগে উঠলে ভিন্ন রূপের আছে ভয় বিপরীত রূপের সর্বদাই অবক্ষয় পৃথিবী কন্ঠকময়,ভেবে শুনে চলতে হয়। মানুষের স্বভাব যদি হয় বাঁদরামী বানর ও হনুমান তাই, থাকে শুধু লেজের অভাব লাগালে একখানা কোন জুড়ি নাই। মুখে মধু অন্তরে বিষ পশুত্ব জেগে উঠলে থাকে না দিশ বের হয়ে আসে আসল রূপ বিষাক্ত সাপের ন্যায় করে ফিস ফিস। মৌমাছি, ভ্রমর করে গুঞ্জণ ফুলের উপর তার প্রকৃতি বাহার হুল ফোটালে বুঝা যায় তার প্রকৃত আচার। বোলতা সুন্দর,মৌমাছি সুন্দর গুণ গুণ তার শ্রূতিমধুর যখন সে ফুটায় হুল সুন্দর রূপের ভ্রম হয় দূর। মানুষের সুন্দর রূপের বিকৃতি যেমনি পশুত্বের রূপ হয় তেমনি মৃদুমন্দ বাতাস ঝড়ের গতি হয় আসলে এগুলো কারো কাম্য নয় মানুষের গর্জন বাঘের মত হয় সাপের ফোস ফোস মানুষের স্বভাবে হয় এমন নিকৃষ্ট মানুষ সর্বদাই জংগলের দূরত্বেই রয়। মানুষের দু’হাত উপরে না রেখে পশুর মত মাটিতে দেয় ঠেস কোন সন্দেহ নাই পশুর মত লাগবে বেশ। আলোর পিছনে আঁধার আছে সে আঁধারের ভয় নয় কো মিছে আলোর প্রদীপ নিভে গেলে সবই যাবে বিফলে। শেয়ার অন্যান্যবিষয়: