ধর্মপাশায় পরিচয়হীন ব্যক্তির লাশ উদ্ধার রোমান সারোয়ার রোমান সারোয়ার প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২১ সুনামগঞ্জের ধর্মপাশায় পরিচয়হীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের সামনে হাওরের ফসলরক্ষা বাঁধের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।জানা যায়, সকালে স্থানীয় এলাকাবাসী মাসকান্দা গ্রামের সামনে হাওরে ফসলরক্ষা বাঁধের কাছে একটি লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমানকে লাশের বিষয়টি জানান। চেয়ারম্যান লাশের বিষয়টি ধর্মপাশা থানায় জানান। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শেয়ার অন্যান্যবিষয়: