রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ১৬৬০০ টাকা জরিমানা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 12:33 AM , July 12, 2021

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ ব্যাক্তিকে ১৬৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) রামগড় বাজারে পুলিশ বক্স সংলগ্ন খাগড়াছড়ি – ফেনী সড়কের উপর সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু.মাহমুদ উল্লাহ মারুফ। এসময় সংক্রমণ আইনে লকডাউন না মানা এবং মোটরসাইকেল চালনার সময় হেলমেট না থাকার কারনে সড়ক পরিবহন আইনে ১৫ ব্যাক্তিকে ১৬৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, চলমান লকডাউন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।সরকারি নির্দেশনা অনুসরণ করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

Loading