পাবেন যারাঅন-অ্যারাইভাল ভিসা দেওয়া স্থগিত করল বাংলাদেশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , জুলাই ৯, ২০২১ সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে অন-অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে।গেল বৃহস্পতিবার (৮ জুলাই) পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন-৫ শাখার উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে সুরক্ষাসেবা বিভাগ থেকে গত ১৬ জুন এক চিঠিতে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী (অন-অ্যারাইভাল) ভিসা প্রদান স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: