লকডাউন ভঙ্গে গ্রেপ্তার ৪৬৭

প্রকাশিত: 10:52 PM , July 6, 2021

সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে সরকারি শর্ত অমান্য করায় রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ জুলাই) কঠোর লকডাউনের ষষ্ঠদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় ৪৬৭ জনকে গ্রেপ্তার করা ছাড়াও ৩০৫ ব্যক্তি এবং ১ হাজার ৮৭টি গাড়িকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার ডিএমপির এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির বার্তায় বলা হয়েছে, লকডাউনের মধ্যে মঙ্গলবারও পুলিশ যথারীতি মাঠে দায়িত্ব পালন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এদিন বিভিন্ন স্থানে ৩০৫ জনকে মোট দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯হাজার ২৫ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে র্যা ব এক বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর লকডাউনের মধ্যে ‘অপ্রয়োজনে’বের হওয়ার অভিযোগে ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র্যা বের পক্ষ থেকে প্রায় সাড়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

Loading