চট্টগ্রাম গৃহবধূ খুন স্বামী পলাতক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:41 PM , June 20, 2021 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রিমা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে উধাও হয়ে গেছেন স্বামী। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নড়ালিয়া গ্রামের একটি ভাড়া বাসায় এ খুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আরিফুল করিম রাকিব পলাতক রয়েছেন।পুলিশ জানায়, সীতাকুণ্ডের ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা আরিফুল করিম রাকিবের সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয় রিমার। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারা বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে ওই বাসায় রিমার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শেয়ার চট্টগ্রামবিষয়: