যেখানে আইন ভঙ্গ হবে সেখানেই ব্যবস্থা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:22 PM , June 16, 2021 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রিসোর্ট হোক আর বার হোক, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নিবে। ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনানের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।বুধবার (১৬ জুন) সকালে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এসময়ে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক সহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসারের ৯৭৯ জন সদস্য ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী একটি সুসজ্জিত খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার তার সাথে ছিলেন।এরপর প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কৃতি ও চৌকশ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। সজীব মণ্ডল শ্রেষ্ঠ ড্রিল, মহিউদ্দিন ফাহিম শ্রেষ্ঠ ফায়ারার এবং রাকিব আকন্দ চৌকশ প্রশিক্ষণার্থী হিসেবে প্রথম স্থান অধিকার করেন।পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শেয়ার জাতীয়বিষয়: