রামগড়ে বিএনপি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ” বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 9:09 PM , May 12, 2021 আজ ১২ মে, ২০২১ খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ জনাব ওয়াদুদ ভূইয়া’র পক্ষ থেকে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি জনাব হাফেজ আহাম্মদ ভূঁইয়া ও পৌর বিএনপি’র সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয় এবং করোনা মহামারীর সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়। শেয়ার খাগড়াছড়িবিষয়: