চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

প্রকাশিত: 9:08 PM , May 1, 2021
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উদ্দ্যেগে নগরীর ১৪ নং লালখান ওয়ার্ডে ৩০০ জন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারী দ্বিতীয় ঢেউয়ে সরকারি ঘোষিত লকডাউনে দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিচ্ছে। এরই ধারাবাহিকতায় রোজাদারদের মধ্যে ইফতার ও সেহেরী বিতরণ করা হয়। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বাংলাদেশ আওয়ামী লীগ সদা প্রস্তত।

Loading