ত্রিশালে হতদরিদ্রদের পাশে ইফতার সামগ্রী নিয়ে ছাত্রলীগ মেহেদি জামান লিজন মেহেদি জামান লিজন ময়মনসিংহ প্রকাশিত: 10:14 PM , April 29, 2021 হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে ইফতার পৌছে দিচ্ছে ছাত্রলীগ। ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক সামির আয়োজনে বিতরণ করা হয় এসব ইফতার সামগ্রী। মোঃ আব্দুল মালেক সামি জানান, পাঁচ শতাধিক দুস্থ, অসহায় রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইফতারের আগ মুহূর্তে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ত্রিশাল বাজার, থানা রোডে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগ নেতা মালেক সামি ইফতার বিতরণকালে বলেন, করোনা ভাইরাসের এ দুঃসময়ে অনেক মানুষ কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। রমজানে তাদের পাশে সামান্য ইফতার সামগ্রী পৌছে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। অসহায় এই মানুষ গুলোর পাশে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। ইফতার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মোঃ নাদিম মিয়া, মোঃ পলাশ মাহমুদ, মোঃ আরিফুল ইসলাম, সাব্বির হোসেন, মোঃ অন্তর হাসান আফ্রিদী আজহার হোসেন প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: