মির্জাপুরে প্রবাসী সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 11:33 AM , April 24, 2021 টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রবাসী সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা ভূইয়াপাড়া দিঘলচালা প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই খাদ্যসামগ্রী বিতরণ করে।তাদের দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে- ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি পোলার চাল, ১ কেজি ছুলা, ১ কেজি লবণ ও একটি সেমাই প্যাকেট।সংগঠনের নেতা সিঙ্গাপুর প্রবাসী সুলতান মাহমুদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, রাসেল মিয়াসহ অন্যরা জানান, করোনা মহামারির কারণে গ্রামের দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সামনে ঈদ। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে প্রবাস থেকেও এই আয়োজন। শেয়ার টাঙ্গাইলবিষয়: