৭০ হাজার কেজি সরকারি চালসহ আটক ১ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:13 PM , April 21, 2021 চট্টগ্রামে নগরের পাহাড়তলী চালের বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি চালসহ বাহার মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ বুধবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বন্দর বিভাগের উপ কমিশনার ফারুল উল হক।সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত থেকে আমদানি করা ২শ ৬০ বস্তা ভর্তি চাল মিনি ট্রাকে করে বন্দরের খাদ্য অফিস হয়ে নগরীর পাহাড়তলির একটি গুদামে আনা হয়। এসব চাল নিয়ে যাবার কথা নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে। এর আগে গোয়েন্দা পুলিশ চাল ভর্তি ট্রাকের পিছু নেয়। পরে গুদামে মজুদ থাকা আরও ১১শ ৪০ বস্তা সহ ১৪শ বস্তা ,৭০ হাজার কেজি আমদানিকৃত চাল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত আড়তদার আবদুল বাহার সরকারি বস্তা পরিবর্তন করে নিজস্ব প্যাকেটে বাজার জাত করার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। শেয়ার চট্টগ্রামবিষয়: